প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সেলিনা হায়াত আইভী দোয়াত-কলম, শামীম ওসমান দেয়াল ঘড়ি এবং তৈমুর আলম খন্দকার আনারস প্রতীক পেয়েছেন।আজ বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আটজন। গতকাল আওয়ামী ওলামা লীগের বহিষ্কৃত সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সাংসদ এস এম আকরাম প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে এ নির্বাচনে এখন মেয়র পদপ্রার্থীর সংখ্যা দাঁড়ালো ছয়জনে—সেলিনা হায়াত আইভী, শামীম ওসমান, তৈমুর আলম খন্দকার, আতিকুল ইসলাম নান্নু মুন্সী, আতিকুল ইসলাম ও শরিফ আহমেদ। ৩০ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।