প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বামী স্ত্রীর ওয়াদা চলচ্চিত্রের ‘একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো’ গানটির জন্য শ্রেষ্ঠ গায়ক ও শ্রেষ্ঠ সুরকার—দুটি শাখায় পুরস্কার পেয়েছেন কুমার বিশ্বজিৎ । আজ তাঁর সঙ্গে কথোপকথন। প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। কেমন লাগছে?অনুভূতি অন্য রকম, বলে বোঝানো যাবে না। কারণ, দীর্ঘ সংগীতজীবনে বিভিন্ন অডিও অ্যালবামে অসংখ্য গান সুর করেছি। তবে কোনো স্বীকৃতি আসেনি। কিন্তু প্রথমবারের মতো একটি ছবিতে পূর্ণাঙ্গভাবে সংগীত পরিচালনা করি এবং সেই ছবির একটি গানের জন্য দুটি শাখায় পুরস্কারপ্রাপ্তি নিঃসন্দেহে আমার সংগীতজীবনের শ্রেষ্ঠ পাওয়া। আপনি ভেবেছিলেন, এবার পুরস্কার পাবেন?আসলে সৃষ্টিশীল মানুষ পুরস্কারের জন্য কাজ করেন না। আমি মনে করি, আমার এই দীর্ঘ সংগীতজীবনে দর্শকের ভালোবাসাই ছিল সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তার পরও স্বামী স্ত্রীর ওয়াদা চলচ্চিত্রের সবগুলো গানই শ্রুতিমধুর এবং চমৎ কার হয়েছে। তাই মনে মনে একটা আশা ছিল, ভালো কাজের স্বীকৃতি মিললেও মিলতে পারে। গায়কের পাশাপাশি সুরকার হিসেবেও আপনি পুরস্কৃত হলেন। এটাও কি ভাবনায় ছিল? না। ভালো কাজ করেছি—এ ব্যাপারে নিশ্চিত ছিলাম। কিন্তু সুরকার হিসেবে পেয়ে যাব, ভাবিনি। কারণ, অনেক গুণী সুরকার, ভালো বেশ কটি ছবি এবার প্রতিযোগিতায় জমা পড়েছিল। একটা কথা না বললেই নয়, ছবির ‘একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো’ গানের জন্য দুটি নয়, তিনটি পুরস্কার এসেছে—গায়ক, সুরকার ও গীতিকারের। তাই প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা অনেক বেশি।এই প্রত্যাশার মধ্যে আর কোনো সুখকর প্রাপ্তি।...দীর্ঘদিন চলচ্চিত্রে অসংখ্য গান গেয়েছি। কিন্তু কোনো স্বীকৃতি মেলেনি। এবার নিজেই সুর করে, নিজের সুরে গেয়ে পুরস্কার পেয়েছি। পাশাপাশি মায়ের ওপর রচিত এমন একটি গানে সুরকার ও শিল্পী হিসেবে স্বীকৃতি—সবগুলোই সুখকর প্রাপ্তি। আর কোনো চলচ্চিত্রে সংগীত পরিচালনার প্রস্তাব এসেছে?হ্যাঁ। একটি ছবির কাজ শুরু করব। ছবির গল্প জেলেদের ওপর। নাম জলপুত্র। বিষয়টা ব্যতিক্রমই। আশা করছি, ভালো একটা কাজ হবে।