প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের বন যেন নষ্ট না হয়। জলাভূমি ভরাট, নদীর নাব্যতা কমানো, কৃষিতে সারের প্রয়োগ প্রতিনিয়ত সারা দেশের জীববৈচিত্র্যের ক্ষতি করছে।’আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে শেখ হাসিনা প্রত্যেককে কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানান। একটা বনজ, একটা ফলদ ও একটা ভেষজ।শেখ হাসিনা বলেন, প্রত্যেককে নিজ নিজ বাড়িতে ও কর্মক্ষেত্রে গাছ লাগাতে হবে। তিনি বলেন, ভবিষ্যতে যাঁরাই শিল্প-কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য গড়ে তুলবেন, লক্ষ্য রাখতে হবে, সেখানকার বর্জ্য যেন পরিবেশ দূষণ না করে।