প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসেরা স্পেনস্পেনের হাতে এই সোনালি ট্রফিটা না উঠলে সেটা হতো অন্যায়। কয়েক বছর ধরেই দুর্দান্ত ফুটবল খেলে মুগ্ধ করে রাখা ভিসেন্তে দেল বস্কের দল স্পেনকে এনে দিয়েছে প্রথম বিশ্বকাপ। ফুটবলের চিরন্তন ‘দুয়োরানি’ হয়ে থাকার অভিশাপ থেকে মুক্তিও মিলল এতে।এশিয়াডে সোনা কাবাডির কল্যাণে রুপার স্বাদ পাওয়া হয়েছে আগে। তবে এশিয়ান গেমসে সোনা জয়ের অনুভূতিটা কেমন, এটা অজানাই ছিল বাংলাদেশের। গুয়াংজু এশিয়ান গেমসে সেই অনাস্বাদিত আনন্দই উপহার দিল বাংলাদেশ ক্রিকেট দল।ইংল্যান্ডের বিশ্বকাপ শুধুই টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, ইংলিশ ক্রিকেটের চির-আক্ষেপ জয়ের গল্পও লেখা এই ছবিতে। ক্রিকেটের জন্মদাতা, অথচ বৈশ্বিক কোনো শিরোপা জেতা হয়নি কখনো। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সেই দুঃখই ঘোচালেন কলিংউড-পিটারসেনরা।সার্বিয়ার ডেভিস কাপজোকোভিচ-জাঙ্কোভিচ-ইভানোভিচদের সৌজন্যে বিশ্ব টেনিসে আলাদা একটা জায়গা করে নিয়েছে ছোট একটা দেশ সার্বিয়া। সেটা এখন আক্ষরিক অর্থেই। এই ডিসেম্বরেই ডেভিস কাপের ফাইনালে ৯ বারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে জোকোভিচরা জিতে নিয়েছেন টেনিসের দলগত বিশ্ব চ্যাম্পিয়নশিপ।