প্রথম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যান্ড স্লামের স্বাদ২০১১ সালের মহিলা টেনিস গেয়েছে তারুণ্যের জয়গান। বছরের চারটি গ্র্যান্ড স্লামের তিনটিরই শিরোপা উঠেছে আগে গ্র্যান্ড স্লাম না-জেতা কারও হাতে। প্রথম এশীয় হিসেবে ফ্রেঞ্চ ওপেন জয়ের কীর্তি গড়েছেন চীনের লি না। উইম্বলডনের নতুন রানি হয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। ইউএস ওপেনে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর। বছরের চারটি গ্র্যান্ড স্লামের তিনটিতেই নতুন তিন মহিলা প্রতিযোগীর চ্যাম্পিয়ন হওয়া গত ২৩ বছরে প্রথম।‘সুনামি-জয়’সুনামির কারণে দেশ লন্ডভন্ড হয়ে যাওয়ায় ফিফা মহিলা বিশ্বকাপে খেলতে অনীহাই প্রকাশ করেছিল জাপান। দেশের মানুষকে আনন্দ দেওয়ার লক্ষ্য নিয়ে শেষ পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেয়। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, স্বাগতিক জার্মানির মতো মহিলা ফুটবলের পরাশক্তিদের পেছনে ফেলে জাপানই জেতে শিরোপা।