প্রথম আলো কার্যালয়ে মীরাক্কেলের তিন তারকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জি বাংলার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬-এর মঞ্চকাঁপানো তিন তারকা আজ প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন। তাঁরা হলেন মো. জামিল হোসেন, ইশতিয়াক নাসির ও আনোয়ারুল আলম সজল।তাঁরা প্রথম আলোর কর্মীদের সঙ্গে কুশল-বিনিময় ও নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে দেশের মানুষের কাছে সমর্থন চেয়েছেন।মীরাক্কেলে এখন চলছে এসএমএস রাউন্ড। বাংলাদেশ থেকে ২২৩৩ নম্বরে যে কেউ ভোট দিতে পারবেন।