প্রথম আলো-ক্যাস্ট্রল বিশ্বকাপ কুইজের পুরস্কার হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো-ক্যাস্ট্রল বিশ্বকাপ ক্রিকেট কুইজের দ্বিতীয় ধাপে পুরস্কার হস্তান্তর করা হয় গত সোমবার প্রথম আলো কার্যালয়ে। ওই দিন এই কুইজের ৪ থেকে ১৫ মার্চ পর্যন্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার আইপিএসের টোকেন ও সাকিব আল হাসানের অটোগ্রাফসহ স্মারক ব্যাট তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর উপ-ক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু, অনুষ্ঠান ব্যবস্থাপক সাইফুল আজিম এবং রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (লুব্রিক্যান্ট) হাবিবুর রহমান চৌধুরী ও প্রোডাক্ট অফিসার (লুব্রিক্যান্ট) মো. হাবিব উল্লাহ। পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রথম আলোর ব্র্যান্ড নির্বাহী জাবেদ সুলতান।