প্রথম আলো জবসের প্রধান মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবসের প্রধান শৈবাল কানুনগো আর নেই। আজ বৃহস্পতিবার ভোরে তিনি হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি অসুস্থ বোধ করেন। আজ ভোর পৌনে ছয়টার দিকে তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, এক পুত্র, মা-বাবা ও বোন রেখে গেছেন। শৈবাল কানুনগোর মৃত্যুতে প্রথম আলো পরিবার গভীরভাবে শোকাহত।