প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪১৭ বাংলা বছরের ‘প্রথম আলো বর্ষসেরা বই’ পুরস্কার আজ দেওয়া হবে। এবার মননশীল শাখায় সনৎকুমার সাহার কবিতা-অকবিতা রবীন্দ্রনাথ এবং সৃজনশীল শাখায় অদিতি ফাল্গুনীর অপৌরুষেয় ১৯৭১ অষ্টম প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানটি হবে সন্ধ্যা ছয়টায় হোটেল রূপসী বাংলার বলরুমে।অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আবদুশ শাকুর, বেলাল চৌধুরী, হায়াৎ মামুদ ও বেগম আকতার কামালের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী পুরস্কার তুলে দেবেন। দুই লেখকের প্রত্যেককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও প্রশংসাপত্র দিয়ে প্রথম আলো আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্মাননা জানাবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রথম পর্বে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবিতা আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সংগীত পরিবেশন করবেন তিমির নন্দী ও অদিতি মহসিন।