প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সামান্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলার সময় দৈনিক ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমানের হাতে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন সুস্থ আছেন। আজ মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে গাড়ি ভাঙচুর শুরু হয়। একপর্যায়ে তাঁকে বহনকারী গাড়ির কাচ ভেঙে তাঁর হাতে আঘাত লাগে। ঘটনার সময় মতিউর রহমানের সঙ্গে ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। তবে আনিসুজ্জামান অক্ষত আছেন।পুলিশের তেজগাঁও থানার উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলো ডটকমকে জানান, জামায়াত-শিবিরের কর্মীরা আকস্মিকভাবে গাড়ি ভাঙচুর শুরু করেন। পুলিশ এতে বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। ঘটনাস্থল থেকে আহত তিনজনসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কারওয়ান বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।