প্রথম আলোর কলকাতা প্রতিনিধির মায়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহার মা সরযূবালা সাহা (৯৫) আর নেই। আজ রোববার ভোর চারটা ১৫ মিনিটে তিনি কলকাতার অমর সাহার বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।আজ দুপরে কলকাতার নীমতলা ঘাটের মহাশ্মাশানে সরযূবালা সাহার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সরযূবালা সাহার আদি নিবাস বাংলাদেশের পিরোজপুরে।অমর সাহার মায়ের মৃত্যুতে প্রথম আলো পরিবার গভীরভাবে শোকাহত।