প্রথম আলোর গজারিয়া প্রতিনিধি বাসের ধাক্কায় গুরুতর আহত
দৈনিক প্রথম আলোর মুন্সিগঞ্জের গজারিয়ার প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ আজ বুধবার সকালে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। আহত মহিউদ্দিনকে চিকিত্সার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মহিউদ্দিন ও তাঁর বন্ধু কাজী হাসান আজ সকালে পেশাগত দায়িত্ব পালনের জন্য মুন্সিগঞ্জের ভাটেরচর যাচ্ছিলেন। এ জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দি এলাকায় তাঁরা সিএনজি অটোরিকশার অপেক্ষায় ছিলেন। হঠাত্ ঢাকাগামী জোনাকী পরিবহনের একটি বাস ওভারটেকিং করতে গিয়ে তাঁদের দুজনকে ধাক্কা দেয়। এতে মহিউদ্দিন গুরুতর এবং তাঁর বন্ধু সামান্য আহত হন।ঘটনার পরপরই আহত মহিউদ্দিনকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিত্সকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মহিউদ্দিনের পাঁজরের চারটি, বা হাতের একটি ও বা পায়ের একটি হাড় ভেঙে গেছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন।