প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধির মায়ের ইন্তেকাল
প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি ইব্রাহিম চৌধুরীর মা মহিবুন্নেসা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।মহিবুন্নেসা চৌধুরী দেড় বছর ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। তিনি তিন ছেলে, ছয় মেয়ে ও ২৯ নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমার জানাজা আজ রোববার জোহরের নামাজের পর নিউজার্সির স্থানীয় জালালাবাদ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে টোটোয়া মুসলিম কবরস্থানে দাফন করা হবে।মহিবুন্নেসা চৌধুরী দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অভিবাসী। তাঁর বড় ছেলে বদরুল চৌধুরী নিউইয়র্কের শিক্ষা বিভাগে কর্মরত। মেজো ছেলে ইব্রাহিম চৌধুরী সাংবাদিক এবং তিনি প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি। আর মরহুমার ছোট ছেলে তথ্য-প্রযুক্তিবিদ। ছয় মেয়ের বিয়ে হয়েছে এবং তাঁরা সপরিবারে নিউইয়র্ক ও নিউজার্সিতে বসবাস করেন।