প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সংখ্যা বেরোচ্ছে
৪ নভেম্বর ছিল প্রথম আলোর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিবারের মতো প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সংখ্যা সেদিন বেরোয়নি। কেননা, ঈদের আমেজ তখনো কাটেনি, তাই বিশেষ সংখ্যার বড় আয়োজন সম্ভব ছিল না। তবে সেদিন ৮ পৃষ্ঠার একটি বিশেষ সংখ্যা পাঠককে উপহার দেওয়া হয়েছিল।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার বিশেষ সংখ্যা বেরোবে তিন দিন, তিন পর্বে। মূল বিষয় বাংলাদেশ। প্রথম পর্ব ‘উজ্জ্বল অর্জন’। এ পর্বে এগিয়ে চলা বাংলাদেশের নানা অর্জন নিয়ে লিখেছেন দেশসেরা বিশিষ্টজনেরা।দ্বিতীয় পর্ব ‘বাংলাদেশের হূদয় হতে’। দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে চলেছেন কিছু মানুষ। এই সাধারণজনেরা তাঁদের কীর্তির জন্য হয়ে উঠেছেন অসাধারণ। প্রথম আলোতে বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে তাঁদের নিয়ে। এ পর্বে তাঁরা জানিয়েছেন তাঁদের স্বপ্ন ও সংগ্রামের কথা। আর থাকছে কিছু বিদেশির লেখা। দীর্ঘদিন ধরে এই বিদেশিরা বাংলাদেশে থাকছেন এবং এ দেশের জন্য কাজ করে চলেছেন। বাংলাদেশটাকে তাঁরা আপন করে নিয়েছেন। তাঁরা লিখেছেন বাংলাদেশ নিয়ে তাঁদের ভাবনা। সঙ্গে থাকছে মেধাবী দুই তরুণের লেখা।তৃতীয় পর্ব ‘শাবাশ বাংলাদেশ’। এই পর্বে থাকবে আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্টজনদের লেখা। বাংলাদেশের নানা অসামান্য অর্জনের দিকে তাঁরা তাকিয়ে থাকেন বিস্ময়ে—লিখেছেন বাংলাদেশ নিয়ে তাঁদের অনুভূতি।বিশেষ সংখ্যার তিন পর্ব বেরোবে পর পর তিন দিন: ২৩, ২৪ ও ২৫ নভেম্বর, যথাক্রমে শুক্র, শনি ও রোববার।২৩ নভেম্বর বেরোবে প্রথম পর্ব ‘উজ্জ্বল অর্জন’।