প্রথম আলোর ফটোসাংবাদিক জাহিদুল করিম গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণার ছবি তুলতে গিয়ে মারাত্মক পুড়ে গেছেন ‘প্রথম আলো’র ফটোসাংবাদিক জাহিদুল করিম। আজ বিকেল চারটার দিকে গাজীপুর চৌরাস্তায় মসজিদ মার্কেটের ওপরে দাঁড়িয়ে ছবি তোলার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ‘প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক শরীফুল হাসান জানান, মসজিদ মার্কেটের ছাদের যে জায়গায় দাঁড়িয়ে জাহিদুল ছবি তুলছিলেন, ঠিক তার পাশেই ছিল একটি বৈদ্যুতিক খাম্বা। বৃষ্টির কারণে ছাদের ওই অংশটি বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। ছবি তোলার সময় জাহিদের ক্যামেরা পুড়ে ছাই হয়ে যায়। তাঁর হাত-পা পুড়ে গেছে। প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে তিনি নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। তাঁর মাথা থেকে রক্তপাত হচ্ছে। স্থানীয় লোকজন ঘটনার পরপরই তাঁকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান।শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসকদের পরামর্শে জাহিদুল করিমকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে।