প্রথম আলোর বর্ষপূর্তি রবীন্দ্রসরোবরে আজ মিলনমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ প্রথম আলোর ত্রয়োদশ বর্ষপূর্তি হচ্ছে। এ উপলক্ষে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আজ আয়োজন করা হয়েছে মিলনমেলা। অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।তিন ঘণ্টার এই আয়োজনে শুভেচ্ছা জানাতে আসবেন দেশের গণ্যমান্য ব্যক্তিরা।থাকবে গান, অভিনয়সহ নানা কিছু। আসবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সুরের ধারা, কুমার বিশ্বজিৎ, শাকিলা জাফর, জাহিদ হাসান, এস আই টুটুল, ফাহমিদা নবী, কনকচাঁপা, আসিফ আকবর, মাহমুদুজ্জামান বাবু, সজীব, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, দিনাত জাহান, তিশা, ইবরার টিপু, ন্যান্সি, মুহিন, নওরীন, কিশোর, লিজা, শশী, পুলক, সাব্বির এবং রেনেসাঁ ও দুরবীন।পুরো আয়োজনটি উপস্থাপনা ও পরিচালনা করবেন আনিসুল হক।