প্রথম ঘণ্টায় সূচক কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় সাধারণ সূচক কিছুটা কমেছে। একই সঙ্গে দাম কমেছে বেশির ভাগ শেয়ারের। দুপুর ১২টা ছয় মিনিট পর্যন্ত সাধারণ সূচক সাত পয়েন্ট কমে আট হাজার ১৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ সকালে লেনদেনের শুরুতে সাধারণ সূচক কিছুটা কমে যায়। তবে ধীরে ধীরে আবার তা বাড়তে থাকে। দুপুর ১২টার আগে সাধারণ সূচক আট পয়েন্ট বাড়ে। তবে ১২টার পরে কমে যায় সাত পয়েন্ট। এ ধরনের মিশ্রভাবের মধ্য দিয়ে চলছে আজকের শেয়ার লেনদেন।এখন পর্যন্ত লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ সময়ে মোট লেনদেন হয়েছে ৪০৬ কোটি টাকা।