প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর মাঠে নেমে আবারো হারের মুখ দেখতে হলো পাকিস্তানকে। দুই ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক কলিংউড। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে পাকিস্তান। সর্বোচ্চ ৩৫ রান করেন উমর আকমল। ১২৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করলেও অষ্টম, নবম ও দশম ওভারে কলিংউড, ডেভিস ও লুক রাইটের উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখে পড়ে ইংল্যান্ড। ১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৬২ রান। ১ ওভার পরে শোয়েব আকতার মরগানের সহজ ক্যাচটা মিস না করলে ম্যাচটা হয়ত জিততেও পারত পাকিস্তান। কিন্তু এরপর সফরকারি বোলারদের আর কোন সুযোগ দেন নি মরগান ও মাইকেল ইয়ার্ডি। ১৭ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে জয় এনে দেন এই দুই ব্যাটসম্যান। মরগান ৩৮ ও ইয়ার্ডি ৩৫ রানে অপরাজিত ছিলেন। দুইটি করে উইকেট নিয়েছেন শোয়েব আকতার ও শহীদ আফ্রিদি।ম্যাচ সেরা হন ইয়ার্ডি। মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি।ওয়েবসাইট।