প্রথম দফা কেমো নিলেন হুমায়ূন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদকে প্রথম দফা কেমোথেরাপি দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তাঁর কেমোথেরাপি শুরু হয়। নিউইয়র্কের মেমোরিয়াল স্লোআন কেটারিং ক্যানসার সেন্টারে তাঁর থেরাপি চলে বেলা দেড়টা পর্যন্ত।এরপর হুমায়ূন আহমেদের শরীরে বহনযোগ্য (পোর্টেবল) কেমোথেরাপি সংযোগ করে দেওয়া হয়েছে। বহনযোগ্য (পোর্টেবল) এ কেমোথেরাপি ধীরগতিতে শনিবার পর্যন্ত চলবে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কেমোথেরাপির সংযোগ বিচ্ছিন্ন করা এবং ফলোআপের জন্য শনিবার তাঁকে পুনরায় হাসপাতালে যেতে হবে।প্রথম দফা কেমোথেরাপি শুরু হওয়ার আগে হুমায়ূন আহমেদকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত দেখা গেছে। স্ত্রী শাওন, প্রকাশক মাজহারুল ইসলাম, নিউইয়র্ক মুক্তধারার বিশ্বজিত্ সাহা থেরাপি চলাকালে হাসপাতালে ছিলেন।স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে সাতটা) কুইন্সের ভাড়া ঘরে হুমায়ূন আহমেদের কেমো চলছিল।