প্রথম দিনটি ছিল শুধুই আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘অনুভূমি’। নাটকটি লিখেছেন এজাজ মুন্না, পরিচালনা করেছেন হুমায়ুন ফরীদি। অভিনয় করছেন লিটু আনাম। কথা হলো তাঁর সঙ্গে।কোথাও যাচ্ছেন নাকি?হ্যাঁ, কক্সবাজারে। ওখানে একটা নাটকের শুটিং হবে।‘অনুভূমি’ নাটকের কথা বলুন।আমার অভিনয়জীবনে খুবই আকর্ষণীয় একটা চরিত্রে কাজ করছি এ নাটকে। সবচেয়ে বড় কথা, হুমায়ুন ফরীদির সঙ্গে কাজ করছি। নাটকের গল্পে অণুর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ছোট বোন ভূমির কারণে তা হয়নি। পরে এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। নিজেকে খুব অপরাধী মনে হয়। আমি অণুর সঙ্গে সম্পর্ক গড়তে চাই। কিন্তু তত দিনে তার বিয়ে হয়ে গেছে। তাদের ফুপুর মেয়ের সঙ্গে আমার কথা হয়। ওর সঙ্গে আমার বয়সের অনেক পার্থক্য। কিন্তু তার পরও যোগাযোগটা আরও গাঢ় হয়। একসময় বাবা-মা ওকে নিয়ে বিদেশে চলে যায়।হুমায়ুন ফরীদির সঙ্গে কাজ করতে কেমন লাগছে?অসাধারণ। এই নাটকে প্রথম দিনের শুটিংয়ে আমরা সবাই গিয়ে বসে আছি। ফোনে তিনি সহকারীকে বললেন, সবাইকে গল্প করতে বলো। উনি এলেন দুপুর ১২টার দিকে। এসেই গল্পে যোগ দিলেন। দুপুরের খাবারের খোঁজখবর নিলেন। তাঁকে জানানো হলো, ভাত-মাছ-ডাল মানে স্বাভাবিক খাবারের আয়োজন হচ্ছে। যেহেতু শুটিংয়ের প্রথম দিন, তাই পোলাও রান্না করতে বললেন। ভেবেছিলাম, তিনি হয়তো বিকেলের দিকে কাজ শুরু করবেন। কিন্তু ওই দিন তিনি আর কোনো কাজই করেননি। সারা দিন শুধু আড্ডাই হয়েছে।ঈদের কাজের খবর কী?ঈদের কাজের প্রতি আমার আগ্রহটা বরাবরই একটু কম। কারণ, অন্য কাজ বাদ দিয়ে সময় দিতে হয়, দ্রুত কাজ শেষ করার তাড়া থাকে, তা ঈদে প্রচার হবে কি না—নানা চাপ। তার পরও পরিচিত নির্মাতাদের অনুরোধ আর ফেলা যায় না। তাই খুব বেশি নয়, বেছে বেছে হাতে গোনা কয়েকটা ভালো কাজ করছি।আপনার স্ত্রী হূদি হক ‘ইকারুসের ডানা’ ধারাবাহিকটি তৈরি করছেন।আর আমি তাতে অভিনয় করছি। দুটি খুব ধনী পরিবারের গল্প। উপরের শ্রেণীর মানুষগুলো যেন আরও উপরে উঠতে চায়। কিন্তু কতটা উঠবে, তা জানে না। উঠতে উঠতে যেমন একসময় সূর্যের তাপে ইকারুসের ডানা পুড়ে গিয়েছিল, এখানেও তেমনটিই ঘটে।  বিনোদন প্রতিবেদক