প্রথম দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শনীর বিনিময়ে গতকাল সোমবার প্রথম দিনে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করলেন ফ্রান্সের দুই স্থপতি। প্যারিসে কর্মরত এ দুই স্থপতি হলেন মারিয়া এলিজাবেথ ও রিচার্ড পল। নির্ধারিত ফি ও পাসপোর্টের ফটোকপি জমা দিয়ে তাঁরা সংসদ ভবন পরিদর্শন করেন। সেখানে কর্মরত নাজমুল হাসান তাঁদের গাইডের দায়িত্ব পালন করেন। বিদেশিদের সংসদ ভবন পরিদর্শনে ৬০০ টাকা ফি নির্ধারণ করে সংসদ সচিবালয় গত রোববার পরিপত্র জারি করে। বিশেষ প্রতিনিধি