প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যার নায়ক উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল বিএনপি।আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে মওদুদ আহমদের নেতৃত্বে ওয়াকআউট করে বিরোধী দলের সাংসদেরা। এ সময় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে উপস্থিত ছিলেন না।এর আগে ৭৪ দিনেরও বেশি সময় অনুপস্থিত থাকার পর আজ বিকেলে অধিবেশনে যোগ দেন বিরোধী দলের সদস্যরা।রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে রাতে পাটমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা বিএনপি ছেড়ে চলে গেলে ভবিষ্যতে বিএনপি আর ক্ষমতার ভাগ বসাতে পারবে না। মন্ত্রীর বক্তব্যের সময় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিরোধী দলের সদস্যরা হই চই শুরু করেন। একপর্যায়ে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কোনো অশোভন কথা উচ্চারণ করিনি। মিথ্যা কথাও বলিনি।’ এরপর সোয়া আটটার দিকে বিরোধী দলের সাংসদেরা ওয়াকআউট করেন।পাটমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বলেন, ‘তুমি এলে তাই বৃষ্টি এল। আপনি এসেছেন বলে বিরোধী দলের সব সদস্যই এলেন।’মওদুদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি কারও নামোল্লেখ করব না। এর মধ্যে একজন বঙ্গবন্ধুর একান্ত সচিবও ছিলেন। বিভিন্ন সময়ে রং বদলায়। পল্লি কবি জসিমউদ্দীন এসেছিলেন একটি আরজি নিয়ে তাঁকে জেল থেকে মুক্ত করার জন্য।’এইচ এম এরশাদ শাসনামলের তথ্য ধরে পাটমন্ত্রী বলেন, ‘সেই ব্যক্তিটিকেই এরশাদ দুর্নীতিতে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি চিকিত্সার জন্য তত্কালীন পিজি হাসপাতালে ছিলেন। তাঁর থাকার জায়গা না হওয়ায় তিনি আমার কাছে থাকতেন। এক দিন শুনি তিনিই এরশাদের মন্ত্রিসভায়।’মন্ত্রী আরও বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী বলেন, তিনি নাকি উদ্বাস্তু। এ কথা শুনে আমার হাসি পায়। ওনার দলই তো উদ্বাস্তুদের নিয়ে।’