প্রথম দেড় ঘণ্টায় অনিয়ম ধরা পড়েনি: মনজুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট গ্রহণ শুরুর প্রথম দেড় ঘণ্টায় কোনো ধরনের অনিয়ম চোখে পড়েনি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি নগরের উত্তর কাট্টলী হাজি দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন।মনজুর আলম বলেন, ‘আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এমন নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’ ভোট গ্রহণে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘ভোট গ্রহণ শুরু হয়েছে মাত্র দেড় ঘণ্টা হলো। এখন পর্যন্ত আমার কাছে কোনো অনিয়ম ধরা পড়েনি। আরও সময় যাক। তারপর পরের ভাগে এ বিষয়ে মন্তব্য করা যাবে।’