প্রথম নারী ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নর হলেন নাজনীন সুলতানা। আজ সোমবার আরও দুজন ডেপুটি গভর্নরসহ তাঁর নিয়োগ-সংক্রান্ত চিঠি বাংলাদেশ ব্যাংকে এসে পৌঁছেছে। এই পদে নিয়োগ পাওয়া অপর দুজন হলেন—আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও সিতাংশু কুমার সুর চৌধুরী। তাঁরা তিন বছরের জন্য এই পদে নিয়োগ পেলেন।নিয়োগপ্রাপ্তদের মধ্যে আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও সিতাংশু কুমার সুর চৌধুরী কেন্দ্রীয় ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। আর নাজনীন সুলতানা নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন শেষে অবসরকালীন ছুটিতে ছিলেন। গত ২৯ ডিসেম্বর ডেপুটি গভর্নর হিসেবে নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী ও মুরশিদ কুলী খানের মেয়াদ পূর্তি হয়। এরপর থেকে পদগুলো শূন্য ছিল। আজ এ পদে নতুন করে নিয়োগ দেওয়া হলো।