প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ ও রাশিয়া সরকারের মধ্যে চূড়ান্ত সহযোগিতা চুক্তি সই হয়েছে। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চুক্তি সই হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ও রাশিয়ার পক্ষে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী (২৩ মার্চ থেকে ২৩ আগস্ট ১৯৯৮) সের্গেই কিরিয়েনকো চুক্তিতে সই করেন। বর্তমানে তিনি রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু করপোরেশনের প্রধান।চুক্তি অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রীয় ঋণে পাবনার রূপপুরে দুটি ইউনিটে মোট দুই হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পরমাণু বিদুৎকেন্দ্র স্থাপিত হবে। আনুমানিক ব্যয় হবে দেড়শ থেকে দুইশ কোটি ডলার। এই ঋণ সহায়তার বিষয়ে শিগগিরই আরেকটি চুক্তি সই হবে।চুক্তি সইয়ের পর আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ইয়াফেস ওসমান বলেন, ‘এর মাধ্যমে পরমাণুবিদুত্ প্রকল্পটির বাস্তবায়ন অনিবার্য হয়ে উঠল এবং বাংলাদেশ পরমাণু বিদুতের যুগে পদার্পণ করল। এই প্রকল্প দেশের পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।’বিজয় সরণির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে আয়োজিত ওই সংবাদ ব্রিফিংয়ে সের্গেই কিরিয়েনকো বলেন, ‘এই বিদুৎকেদ্র স্থাপনে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহূত হবে। রাশিয়া এই কেন্দ্রের পুরো আয়ুষ্কালজুড়ে জ্বালানি সরবরাহ করবে এবং সবচেয়ে বিপজ্জনক বর্জ্য ফিরিয়ে নেবে।’তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রকল্পটি বাংলাদেশের বিদুত্ব্যবস্থাকে টেকসই করবে এবং অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশের স্বাধীনতার ৪০তম বার্ষিকী, একইসঙ্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও ৪০তম বার্ষিকীতে এই চুক্তি সই হওয়াকে তিনি উল্লেখযোগ্য হিসেবে অভিহিত করেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রকল্পের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। বাংলাদেশের সর্বস্তরের জনগণ যাতে এই প্রকল্প সম্পর্কে সব কিছু জানতে পারেন সেজন্য তিনি একটি জনসংযোগ কেন্দ্র স্থাপণের প্রস্তাব করেন।