প্রথম পর্যায়ে ইউপি নির্বাচন ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদে (্ইউপি) প্রথম পর্যায়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। প্রথম পর্যায়ে উপকূলীয় ১২টি জেলার ৭২টি উপজেলার ৫৯৬টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৫ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৬ ও ৭ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত। ভোট নেওয়া হবে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত।জেলাগুলো হলো: বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, কক্সবাজার, লক্ষ্মীপুর ও নোয়াখালী। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুন পর্যন্ত দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।