প্রথম পর্যায়ের ইউপি নির্বাচন শেষ হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের আট জেলার ১৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ রোববার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল আটটা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত। আজকের ভোট গ্রহণের মধ্য দিয়ে সারা দেশে প্রথম পর্যায়ের ইউপি নির্বাচন শেষ হচ্ছে।আজ বরিশালের মুলাদী উপজেলার ছয় ইউপি, মেহেন্দীগঞ্জে ১২ ইউপি, হিজলার চার ইউপি, পটুয়াখালী সদরের ১২ ইউপি, পিরোজপুরের মঠবাড়িয়ার ১১ ইউপি, বরগুনার আমতলীর সাত ইউপি, খুলনার রূপসার চার ইউপি, ফুলতলার চার ইউপি, তেরখাদার ছয় ইউপি ও ডুমুরিয়ার ১৪ ইউপি, সাতক্ষীরার কলারোয়ার ১২ ইউপি ও তালার ১২ ইউপি, বাগেরহাটের মোরেলগঞ্জের ১৫ ইউপি ও শরণখোলার চার ইউপি, নোয়াখালীর সুবর্ণচরের আট ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।