প্রথম পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ব্যাটপৌনে তিন কি তিন বছর হবে তখন আমার বয়স। মনে আছে কালো গ্রিপের সাদা একটা তিন নম্বর ব্যাট ছিল, ওটাই আমার প্রথম ব্যাট। ব্যাটটা কীভাবে পেলাম, এখন আর মনে নেই। তবে ওই ব্যাটের একটা ছবি আছে আমার কাছে।প্রথম সেঞ্চুরি১৯৯৭ সালে কেবি রায় চৌধুরী অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্টে। অঙ্কুর ক্রিকেট একাডেমির হয়ে ১০৩ বা ১০৪ রানের একটা ইনিংস খেলেছিলাম।প্রথম ম্যান অব দ্য ম্যাচওই টুর্নামেন্টেরই প্রথম ম্যাচে। ৭৯ রান করে দলকে ম্যাচ জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলাম।খেলে প্রথম আয়প্রথম আয় খেলা থেকে হয়নি, অনুশীলন থেকে হয়েছে। ১৯৯৫ সাল। ধানমন্ডি ইনডোরে ওয়াহিদ স্যারের ওখানে অনুশীলনের সময় একদিন ওসমান স্যার আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা করলেন। তিনটা স্টাম্প গেড়ে বললেন, যে সরাসরি থ্রোতে বল স্টাম্পে লাগাতে পারবে তার ১০ টাকা পুরস্কার। আমি পেরেছিলাম।বাউন্সারে প্রথম আঘাত২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লা টেস্টে। ব্রেট লির বল মাথায় লেগেছিল। সাক্ষাৎকার নিয়েছেন তারেক মাহমুদ