প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটঅনেক আগে খেলা শুরু করলেও নিজের কোনো ব্যাট ছিল না। প্রথম ব্যাটটি পেয়েছিলাম কোচ ইমতিয়াজ হোসেন পিলুর কাছ থেকে।সেঞ্চুরি২০০৬ সালে জেলাভিত্তিক টুর্নামেন্টে। মনে আছে, চট্টগ্রামের বিপক্ষে খুলনার হয়ে ১০৪ রান করেছিলাম।ক্রিকেট খেলে আয়মনে করতে পারছি না। সমবয়সী ছেলেদের খ্যাপ খেলে আয়ের সুযোগ থাকলেও আমাদের ছিল না। তখন খেলতে পেলেই ধন্য হয়ে যেতাম।ম্যান অব দ্য ম্যাচ২০০৬ সালে, ডিসেম্বরে। সেরা খেলোয়াড় হওয়ায় খুব খুশি হয়েছিলাম।অটোগ্রাফকারও অটোগ্রাফ কখনো নিয়েছি বলে মনে পড়ে না। তবে প্রথম অটোগ্রাফ দিয়েছি গত মাসে, শ্রীলঙ্কা সফরে। একজন কাছে এসে অটোগ্রাফ চাইল। দিয়ে দিলাম।