প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাট রংপুর অগ্রণী ক্রীড়া চক্র দিয়েছিল আমাকে। ক্লাস সেভেনে পড়ার সময় বড় ভাইয়ের সঙ্গে তখন ওই ক্লাবেই খেলতাম।সেঞ্চুরি কলকাতায় বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলতে গিয়ে ১১০ রান করেছিলাম। মানিকগঞ্জের এক অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অংশ নিয়েছিলাম ওই টুর্নামেন্টে। প্রথম ম্যাচে শূন্য করায় পরের ম্যাচে খেলার সুযোগ হয়নি। তৃতীয় ম্যাচেই সেঞ্চুরি পেয়ে খুব খুশি হয়েছিলাম।দেখা পাওয়া প্রিয় ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। প্রিয় ক্রিকেটার আরও অনেকেই আছেন। কিন্তু মুখোমুখি হয়েছি ইউসুফের। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে তিনি আসায় মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিল।অটোগ্রাফ এখনো কারও অটোগ্রাফ নিইনি, তবে দিয়েছি। ২০০৮ সালে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়ে প্রথম অটোগ্রাফ দিয়েছিলাম।আয় সিক্স-সেভেনে পড়ার সময় রংপুরে এক ম্যাচ খেলে ৪০০ টাকা পেয়েছিলাম। ওটাই ছিল প্রথম আয়।