প্রথম গোল প্রথম গোল ছিল আমার কলেজ দল হার্ভার্ড কলেজের হয়ে। আন্তস্কুল ও কলেজ টুর্নামেন্টে এক ম্যাচে ৫-১ গোলে জিতলাম। এক গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছি। দলটির অধিনায়কও ছিলাম আমি।প্রথম বল আট ভাইয়ের মধ্যে আমি ছিলাম সবার ছোট। বড় ভাইয়েরা সবাই ফুটবল খেলতেন বলে বাড়িতে প্রচুর বল ছিল। আমার তো মহা আনন্দ। বল নিয়ে পাড়ার মাঠে ছুটতাম। তবে কোনটা আমার প্রথম বল ছিল মনে পড়ছে না।প্রথম বিদেশ সফর হল্যান্ডের একটা ক্লাবের দলে খেলতেন আমার ছয় নম্বর ভাই আলী ইব্রাহিম। একবার বাড়িতে এসে আলী আমাকে নিয়েও গেলেন ডাচ্ একটা ক্লাবে। ট্রায়াল দিলাম কয়েক দিন, তবে টিকলাম না। এটা ১৯৯৭ সালে।প্রথম হিরো মোহাম্মদ পোলো। ঘানার বিখ্যাত ফুটবলার। আক্রায় আমাদের বাড়ি থেকে তাঁর বাড়ি যেতে মিনিট দশেক সময় লাগে। ছোটবেলায় পোলোর খেলা দেখতাম টিভিতে। দারুণ স্ট্রাইকার ছিলেন।প্রথম বুট লায়ন সেভেন। গ্যাবন থেকে এটা এনেছিলেন আমার চতুর্থ ভাই সালিসু ইব্রাহিম। তিনি গ্যাবনের একটা ক্লাবে খেলতেন। তখন আমার বয়স ১৭।সাক্ষাত্কার নিয়েছেন মাসুদ আলম