পিটার পোলকের সঙ্গে প্রথম তুলনা বাবার সঙ্গে আমার প্রথম তুলনা করা হয়, যখন আমার বয়স ১১। স্থানীয় একটি পত্রিকায় এ নিয়ে একটি লেখা ছাপা হয়েছিল। ম্যাচে প্রথম পাঁচ উইকেট প্রাথমিক বিদ্যালয়ের প্রথম দলের হয়ে খেলা প্রথম ম্যাচেই পেয়েছিলাম। আমি ছিলাম পঞ্চম শ্রেণীতে। খেলেছিলাম নর্থল্যান্ডস প্রাইমারির হয়ে। ওই ম্যাচে ১৩ রানে সাত উইকেট পেয়েছিলাম।প্রথম হাফ সেঞ্চুরি পেশাদার ক্রিকেটে আমার প্রথম ফিফটিটি ছিল আমার অভিষেক ওয়ানডেতে। ১৯৯৬ সালে নিউল্যান্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটা আমার জন্য ছিল বিশেষ গুরুত্বের। কারণ ম্যাচের আগে আমাকে দলে নেওয়ায় সমালোচনা চলছিল। অনেকেই বলছিলেন, দলে জায়গা পাওয়ার যোগ্যতা আমার নেই। এই ম্যাচের আগে আমার সেরা বোলিং ছিল (ঘরোয়া ওয়ানডেতে) ২৩ রানে ৩ উইকেট, আর সর্বোচ্চ ইনিংস ছিল ২৪। ওই ম্যাচে ব্যাটিংয়ে ফিফটির পাশাপাশি ৩৪ রানে চার উইকেটও পেয়েছিলাম। ডাকওয়ার্থ-লুইস নিয়ে প্রথম মাথা ঘামানো প্রথম কবে ডাকওয়ার্থ-লুইসের কাগজটা দেখলাম...সত্যি বলতে কি আমার মনে নেই। তবে ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ডারবানের ম্যাচটাতেই সম্ভবত প্রথম ওই কাগজটা দেখেছি। এবং এও নিশ্চিত জানুন, ডাকওয়ার্থ-লুইস এমন একটা জিনিস, যেটা আমি খুব একটা পছন্দ করি না।মাথায় পাওয়া প্রথম আঘাত (বাউন্সার দিয়ে) আমার মাথায় প্রথম আঘাতটি হেনেছিল ডেভন ম্যালকম। ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯৫-৯৬ সিরিজের দ্বিতীয় টেস্টে। আঘাতটা অবশ্য গুরুতর কিছু ছিল না।