প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়কত্বের প্রথম স্বাদ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে। দায়িত্ব বেড়ে গিয়েছিল, তবে অন্যদের ভয়ও দেখানো গেছে। আমি সত্যিই উপভোগ করেছি।বারে প্রথম মারামারি ১৬ বা ১৭ বছর বয়সে। মেরেছিলাম, মার খেয়েছিলামও। বাঁ কবজিতে ১০টা সেলাই পড়েছিল, দাগটা এখনো আছে। ওটাই প্রথম, ওটাই শেষ। এরপরে বারে আর কখনো মারামারি করতে যাইনি।ছয় ছক্কা মারার পর স্টুয়ার্ট ব্রডের সঙ্গে প্রথম দেখা ওই ম্যাচের পরপরই। ও আমাকে দেখে হাসছিল। আসলে মাঠের বাইরে এসব আমরা সিরিয়াসলি নিই না।প্রথম অটোগ্রাফ কাজলের (বলিউড অভিনেত্রী), ১৩-১৪ বছর বয়সে নিয়েছিলাম। খেলা দেখে বাবার প্রথম সন্তুষ্টি রঞ্জি ট্রফিতে যখন প্রথম সেঞ্চুরি করলাম, হরিয়ানার বিপক্ষে ১৪৯। সেই প্রথম আমার খেলা দেখে বাবা খুশি হয়েছিলেন। এর আগে বছর দুয়েক পাঞ্জাব দলে জায়গা পেতে লড়াই করতে হয়েছিল।