ভারতের ১০০ কোটি ডলার ঋণ সহায়তার অধীনে প্রথম প্রকল্পের ঠিকাদার নিয়োগের চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় ১৬৫টি ব্রডগেজ, ট্যাংক ওয়াগন, ছয়টি ব্রডগেজ ব্রেক ভ্যান সংগ্রহ করা হবে।আজ সোমবার রেলভবনে রেলওয়ের মহাপরিচালক আবু তাহের এবং সরবরাহকারী প্রতিষ্ঠান ট্যাক্সমেকো লিমিটেডের পক্ষে এ কে সিনহা চুক্তি স্বাক্ষর করেন। প্রকল্পের ব্যয় হবে এক কোটি ৬৪ লাখ মার্কিন ডলার। এক বছরের এসব পণ্য সরবরাহ করা হবে। ট্যাংক ওয়াগনের আয়ুষ্কাল হবে ৩১ থেকে ৪২ বছর পর্যন্ত।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, আরও পাঁচটি প্রকল্প আছে। এসব প্রকল্পে ঠিকাদার নিয়োগে শিগগিরই চুক্তি হবে। এ প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেলওয়ে বিভাগের সচিব ইবাদত আলী, সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খান, ভারতীয় দূতাবাসের রেলওয়ে উপদেষ্টা চন্দ্রিমা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।