প্রথম বর্ষ ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.juniv.edu) এই ফল প্রকাশ করা হয়। আজ সকালেই ২০১০-১১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে সব ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। শিগগিরই ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তিপ্রক্রিয়াও সম্পন্ন করা হবে। ইতিমধ্যে অন্যান্য সব ইউনিটের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।