জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ছ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে আজ রোববার থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আইনি জটিলতার কারণে সাতটি ইউনিটের মধ্যে ‘খ’ ও ‘গ’ ইউনিটের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। যেকোনো ইউনিটের পরীক্ষার ফল ওই পরীক্ষা শেষ হওয়ার পর ওই দিনই রাত ১০টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।ফল পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.juniv.edu এই ঠিকানায়। এ ছাড়া ওয়েবসাইটে ফলাফল প্রকাশের তিন থেকে চার ঘণ্টা পরে মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাচ্ছে। সে ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে লঁ লিখে ংঢ়ধপব দিয়ে ত্ড়ষষ নম্বর লিখে তারপর ৯৯৩৪ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে। কাল সোমবার চার শিফটে ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মঙ্গলবার ‘ঘ’ এবং বুধবার ‘ঙ’ ও ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি করা হবে প্রায় ১৬০০ জন শিক্ষার্থী। ভর্তির জন্য মোট এক লাখ ২১ হাজার ৯১৮টি আবেদনপত্র জমা পড়েছে। ফলে এবার প্রতি আসনের বিপরীতে ৭৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। আবু বকর সিদ্দিক বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে প্রকাশ করা হবে।