প্রথম ‘আই জিনিয়াস’ নবাবগঞ্জের ইয়াছির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো-গ্রামীণফোন ইন্টারনেট উত্সবে প্রথম ‘আই জিনিয়াস’ নির্বাচিত হয়েছে নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ইয়াছির ইউনূস। আজ মঙ্গলবার পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৯৫ প্রতিযোগীকে হটিয়ে বিজয়ী হয় ইউনূস।উত্সবের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আই জিনিয়াস নির্বাচনে ইন্টারনেট-বিষয়ক প্রতিযোগিতা। আটটি রাউন্ডে মোট ৯৬ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। তাদের সাধারণ জ্ঞান-সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করা হয়। মুঠোফোনে ইন্টারনেট ব্রাউজ করে এসব প্রশ্নের উত্তর দেয় প্রতিযোগীরা।বিজয়ী ইউনূস ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় উত্সবে অংশ নেবে। সারা দেশের ৬৪টি জেলা থেকে নির্বাচন করা হবে ৬৪ জন আই জিনিয়াস। তাদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় উত্সব।