প্রথমকে নিয়ে আউটডোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিচি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন গত ৬ জানুয়ারি। এরপর ১৩ জানুয়ারি গিয়েছিলেন মিডিয়া পিকনিকে। তাঁকে দেখে সবাই সেদিন চমকে গিয়েছিলেন। কারণ, রিচির দেশে ফেরার খবরটা তখনো অনেকেই জানতেন না। কিছুদিন বিশ্রাম নেওয়ার পর রিচি এখন আবার ক্যামেরার সামনে এসেছেন। অভিনয় করছেন। তবে একটু ব্যতিক্রম হলো, এবার তাঁর সঙ্গে আছে ছেলে প্রথম। রিচি জানালেন, এর আগে প্রথমকে নিয়ে কখনো কোনো নাটকের আউটডোর শুটিংয়ে যাওয়া হয়নি। রিচি এখন আছেন কক্সবাজারে। চয়নিকা চৌধুরীর একটি ধারাবাহিকে অভিনয় করছেন। নাম ওপাশে বরফ ডানা। সেখানে কয়েক দিন থাকতে হবে, তাই ছেলে প্রথমকে সঙ্গে নিয়েই গেছেন রিচি। কারণ, প্রথমের দেখাশোনাটাও খুব জরুরি। আর ছেলে কাছে আছে, তাই কাজে পুরোপুরি মন দিতে পারছেন। রিচি জানালেন, ওপাশে বরফ ডানার আগে তিনি আরও একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন, নাম চৌধুরী ভিলা। নাটকটি লিখেছেন মশিউল আলম আর পরিচালনা করছেন হিমেল আশরাফ।