প্রথমবারের মতো বন্যপ্রাণী সংরক্ষণে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য প্রথমবারের মতো পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পুরস্কারের নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিব বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার। এ ছাড়া গাজীপুরে সরকারি জমি স্থায়ীভাবে দখলমুক্ত রাখার জন্য চার হাজার একর জায়গা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে একটি সাফারি পার্ক গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ কথা জানান।মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সাত মাস মেয়াদে নেওয়া বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনকে রক্ষায় সরকার আশপাশের গ্রামের লোকদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। সুন্দরবনের পার্শ্ববর্তী ৭৬টি গ্রামের লোকদের এ কার্যক্রমে কাজে লাগানো হবে। এরই মধ্যে প্রধানমন্ত্রী এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছেন।এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশরক্ষায় পলিথিনবিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে। এ জন্য একটি পৃথক টাস্কফোর্স গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ টাস্কফোর্স অবৈধ পলিথিন উত্পাদন বন্ধ এবং বিপণন কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে।