প্রথমে পতন, পরে উত্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ সোমবার প্রথম দুই ঘণ্টায় সূচকের পতন হলেও শেষ দুই ঘণ্টায় উত্থান লক্ষ করা গেছে। দিনের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩.১৬ শতাংশ বা ১৬০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।গতকাল শনিবারের ধারাবাহিকতায় আজও সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। ২০ মিনিটের মাথায় সূচক ১৪৮ পয়েন্ট কমে যায়। এতে সূচকের অবস্থান পাঁচ হাজার পয়েন্টের নিচে নামে। তবে প্রথম দুই ঘণ্টায় সূচকের নিম্নমুখী প্রবণতা থাকলেও বেলা একটার দিকে সূচক বাড়তে থাকে। এমনকি লেনদেনের শেষ পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী অবস্থা বজায় থাকে।দিন শেষে ডিএসইতে ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ২২৫টিরই দাম বেড়েছে। কমেছে ২৪টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৩৩১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২০ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, জাহিনটেক্স, গ্রামীণফোন, ইউসিবিএল, ফু ওয়াং সিরামিক, সোস্যাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক ও আফতাব অটো।