প্রধান তথ্য কমিশনার অবসর নিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির অবসর নিয়েছেন। জ্যেষ্ঠ কমিশনার মোহাম্মদ আবু তাহের এখন থেকে ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল সোমবার মোহাম্মদ জমির অবসর নেন। গতকাল তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাত্ করেন। ২০১০ সালের ৩১ মার্চ মোহাম্মদ জমির প্রধান তথ্য কমিশনার হিসেবে যোগ দেন। তথ্য কমিশনের ধারা অনুসারে তিনি অবসরে গেলেন।