প্রধান তথ্য কমিশনার হলেন মোহাম্মদ ফারুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফারুককে প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এই নিয়োগ দেওয়ার কথা বলা হয়। ‘তথ্য অধিকার আইন-২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান তথ্য কমিশনার পদে এই নিয়োগ দেন। তাঁর পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত হবে বলে তথ্য বিবরণীতে জানানো হয়।প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির অবসরে যাওয়ার পর ওই পদে নিয়োগ পেলেন মোহাম্মদ ফারুক।