প্রধান বিচারপতি অসুস্থ হয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক হঠাত্ অসুস্থ হয়ে পড়ায় আজ বুধবার বিকেলে তাঁকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধান বিচারপতি গতকাল মঙ্গলবার খুলনার বিভিন্ন আদালতের কার্যক্রম পরিদর্শন ও স্থানীয় আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করার উদ্দেশ্যে তিন দিনের সফরে খুলনায় আসেন।আবু নাসের হাসপাতালের প্রকল্প প্রধান মনি মোহন সাহা জানান, মাইল্ড হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রধান বিচারপতি আজ বিকেল পাঁচটায় আবু নাসের হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর তাঁর ইসিজিসহ রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাঁকে চিকিত্সাসেবা দিচ্ছেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান ও সিনিয়র কনসালট্যান্ট বিশ্বজিত্ বসুসহ অন্যান্য কনসালট্যান্ট। প্রধান বিচারপতির সঙ্গে তাঁর স্ত্রী ও চিকিত্সক মেয়ে রয়েছেন।মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিল চন্দ্র মণ্ডল জানান, প্রধান বিচারপতি সুন্দরবন দেখার জন্য আজ সকাল নয়টায় মংলায় যান। পরে বেলা সাড়ে ১১টার দিকে অত্যধিক গরমে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাঁকে বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পরে তিনি খুলনায় ফিরে যান।