প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করার বিধান বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের বিধান বাতিলের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ সোমবার দুপুরে সমিতির সভাপতির কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ দাবি জানান।মাহবুব হোসেন বলেন, আমরা বিশ্বাস করি, বর্তমান প্রেক্ষাপটে এ নিয়োগ রাজনৈতিক দাবা খেলার মতো। বিচারপতি আবদুল মতিন আগামী ২৬ ডিসেম্বর অবসরে যেতেন, পরের বছর ২০১১ সালের ২১ নভেম্বর বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান অবসরে যাবেন। তাই পরবর্তী প্রধান বিচারপতি যেন নাঈমকে করা হয়।' সমিতির সভাপতি মাহবুব হোসেন আর বলেন, 'সুপ্রিম কোর্টের ইতিহাসে দুজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে প্রধান বিচারপতি নিয়োগের ঘটনা এটাই প্রথম। সর্বশেষ প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদষ্টো করার বিধান বাতিলের দাবি জানাচ্ছি। এমন নিয়োগ দেওয়া হলে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তাই বিচার বিভাগ ও বিচারকদের ভাবমূর্তি রক্ষার জন্যই এ প্রস্তাব দিচ্ছি।'সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতির নিয়োগ বাতিলের জন্য কোনো দাবি জানাবেন কি না? এ প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি না, তবে ক্ষোভ প্রকাশ করছি।' এ ঘটনায় কোনো আন্দোলন-সংগ্রাম করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুপ্রিম কোর্টের ভাবমূর্তি নষ্ট করতে চাই না, তাই ধৈর্য ধারণ করছি। আমাদের ক্ষোভ সরকারের প্রতি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি নয়।'