প্রধান বিচারপতির কক্ষ ভাঙচুর মামলায় দুই আইনজীবী বেকসুর খালাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কক্ষ ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুই আইনজীবীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ এ এন এন বশিরউল্লাহ আজ বুধবার এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া আইনজীবী সুব্রত চৌধুরী ও শেখ আলতাফুর রহমান রায়ের পর সন্তোষ প্রকাশ করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন শাহ আলম তালুকদার। ২০০৬ সালের ৩০ নভেম্বর প্রধান বিচারপতির এজলাস ভাঙচুরের জন্য কোর্ট কিপার রফিকুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় ভাঙচুর ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার আসামি ছিলেন কামাল হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, আমীর-উল ইসলাম, তানিয়া আমীর, শেখ আলতাফুর রহমান, খসরুজ্জামান, সুব্রত চৌধুরী, সুব্রত সাহাসহ দুই শতাধিক আইনজীবী ও তাঁদের সহকারী।