প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নিতে অ্যাকুইনো অনিচ্ছা প্রকাশ করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের নির্বাচনে বিজয়ী নিশ্চিত প্রেসিডেন্ট বেনিগনো ‘নয়নয়’ অ্যাকুইনো দেশটির বর্তমান প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নেওয়ার ব্যাপারে তাঁর অনিচ্ছা প্রকাশ করেছেন। অ্যাকুইনোর এ সিদ্ধান্তটি দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়োর প্রতি প্রথম আঘাত হবে।অ্যাকুইনো প্রধান বিচারপতির নিয়োগ শাসনতন্ত্র-বিরোধী বলে মনে করেন। যদিও সুপ্রিম কোর্টের বেশির ভাগই বিচারক এটাকে বৈধ বলে মেনে নিয়েছেন। বর্তমান প্রধান বিচারপতি বেনাটো করোনা বর্তমান প্রেসিডেন্টের প্রধান কর্মকর্তা ও মুখপাত্র ছিলেন। অ্যাকুইনো মনে করেন, প্রেসিডেন্টের মেয়াদের শেষ দুই মাসের মধ্যে কোনো নিয়োগই শাসনতান্ত্রিকভাবে বৈধ নয়। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকদের মতে, এই নিয়ম প্রধান বিচারপতির ক্ষেত্রে প্রযোজ্য নয়।অ্যাকুইনো বলেন, তিনি কোনো বিতর্কিত ব্যক্তির কাছ থেকে শপথ নিতে রাজি নন। বরং তিনি তাঁর নিজ প্রদেশ টারলকের একজন গ্রামপ্রধানের কাছ থেকে শপথ নেবেন ৩০ জুন।প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়ো মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে।একটি সরকারি পর্যবেক্ষণ দলের মতে, গত সোমবার অনুষ্ঠেয় নির্বাচনে অ্যাকুইনো ৪১ দশমিক ৮৫ ভাগ ভোট পেয়েছেন। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিতাড়িত প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা পেয়েছেন ২৭ দশমিক ৪৭ ভাগ ভোট। এনওয়াইটি ওয়েবসাইট।