প্রধান বিচারপতির শারীরিক অবস্থার উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের শারীরিক অবস্থার আজ সোমবার উন্নতি হয়েছে। উচ্চ রক্তচাপজনিত কারণে গতকাল রোববার রাতে তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল ও আদালত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, চিকিত্সকেরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। আজ তিনি আদালতে বসতে পারবেন না।