প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৬৬ জন প্রার্থী। আজ বৃহষ্পতিবার এই ফল প্রকাশ করা হয়। গত বছরের ১১ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য তাঁদের রোল নম্বরের তালিকা ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের www.dpe.gov.bd ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।