মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়
প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভর্তি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভিন ফজিলার বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদক চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।কমিশনের গণসংযোগ কর্মকর্তা ও তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।গত ফেব্রুয়ারিতে দুদকের সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ বাদী হয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, পারভিন ফজিলা স্কুলের ভর্তি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ না করে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করেন এবং সে তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করান। ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তিনি এ দুর্নীতি করেছেন।