প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেনা হত্যা মামলার আসামি ও প্রধান সালিসকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইদ্রিস শেখকে আজ শনিবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইদ্রিসকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। শরীয়তপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অশোক কুমার দত্ত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডির পরিদর্শক মনিরুজ্জামান জানান, ‘ইদ্রিস শেখকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।’ হেনাকে দোররা মারার অভিযোগে করা নতুন মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তা নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী কামাল হোসেন। গতকাল শুক্রবার রাতে হেনার মা আকলিমা বেগম এই নতুন মামলাটি করেন। এ মামলায় আগের মামলার ১৮ জনকেই আসামি করা হয়।